img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : ১৪ মে

সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ১৪ মে

চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যু ঘিরে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ১৪ মে দিন নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও তদন্ত কর্মকর্তা, রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার তা জমা দিতে পারেননি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এই তারিখ ঠিক করেন। এ নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ছয়বার পেছাল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী। এর আগে, গত বছরের ২০ অক্টোবর রাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষ থেকে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে ৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ....

সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ১৪ মে